Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির দুই শীর্ষ নেতা। তারা হলেন- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এবং দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তারা সম্পর্কে বেয়াই।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নিপুন রায় চৌধুরী।  তিনি নিতাই রায় চৌধুরীর মেয়ে ও গয়েশ্বর রায়ের ছেলে অ্যাডভোকেট অমিতাভ রায়ের স্ত্রী। তবে এবার নির্বাচনে অংশ নেননি নিপুন রায়।

গয়েশ্বর রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ (কেরানিগঞ্জের জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ১৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহীনুর ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ২৬৪ ভোট।    

অপরদিকে মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর ও সদরের আংশিক ) আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসেন বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরী।

তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মুশতারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় এ তথ্য জানায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

পরে শুক্রবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

বিএনপির কর্মী দাবি, আ.লীগের কমিটিতে নাম স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

সাবেক জামাইয়ের হাতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

সাবেক জামাইয়ের হাতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

আরও পড়ুন

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল

আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম