নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জিএম কাদেরের নিন্দা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
জিএম কাদের। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার (২১ নভেম্বর) এক বার্তায় তিনি বলেন- মানুষের বসতবাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে কারও ঘরবাড়ি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
জিএম কাদের বলেন, কেউ অপরাধ করে থাকলে দেশের আইন অনুযায়ী তার বিচার হওয়াটাই স্বাভাবিক। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনোভাবেই সমর্থনযোগ্য না।
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও সে লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ সরকারের দায়িত্ব।
দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের।
