Logo
Logo
×

Advertisement

রাজনীতি

প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী শরীফুল প্রতিমন্ত্রী হলেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী শরীফুল প্রতিমন্ত্রী হলেন

শরীফুল আলম

Advertisement

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম। বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হয়েছেন। 

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মো.শরীফুল আলম তার ফেসবুক ওয়ালে 'আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী'  পোস্ট দেন। এরপরই তার মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৫ম বার বিএনপির প্রার্থী হয়ে মো. শরীফুল আলম প্রায় দেড় লাখ  ভোটের ব্যবধানে বিজয়ের মুকুট পড়লেন। এবারের জাতীয় ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ মার্কায় তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিক্সা মার্কা প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

আরও পড়ুন
শপথ নিলেন ২৫ মন্ত্রী

কিশোরগঞ্জ-৬ আসনটি একটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে দেশ স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬ বার ও তার ছেলে নাজমুল হাসান পাপন ২০২৪ সাল পর্যন্ত উপ-নির্বাচনসহ ৪ বার এ আসনে নির্বাচিত হয়েছিলেন। তখন শরীফুল আলম তাদের সঙ্গে একাধিকবার নির্বাচন করলেও পরাজিত হয়েছেন। এবার দেশের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন। তিনি গত ৩০ বছর যাবত বিএনপির  রাজনীতি করছেন। গত ১৫ বছর বিগত সরকার কর্তৃক তিনি জেল-জুলুম, অত্যাচার সহ্য করে দল ও কিশোরগঞ্জের নেতাকর্মীদের সেবা করে গেছেন। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: নতুন মন্ত্রিপরিষদ

আরও পড়ুন

সম্পর্কিত খবর

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব ইয়াসমিন বেগম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব ইয়াসমিন বেগম

মন্ত্রিসভা কমিটির বৈঠক শুরু, উঠছে নবম পে-স্কেল

মন্ত্রিসভা কমিটির বৈঠক শুরু, উঠছে নবম পে-স্কেল

আরও পড়ুন

আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের

আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুরি: রিজভী

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুরি: রিজভী

‘অভিযোগও তাদের বিরুদ্ধে, তদন্তও করবে তারা’—প্রশ্ন ফাঁস নিয়ে কাদের

‘অভিযোগও তাদের বিরুদ্ধে, তদন্তও করবে তারা’—প্রশ্ন ফাঁস নিয়ে কাদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম