Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘অভিযোগও তাদের বিরুদ্ধে, তদন্তও করবে তারা’—প্রশ্ন ফাঁস নিয়ে কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম

‘অভিযোগও তাদের বিরুদ্ধে, তদন্তও করবে তারা’—প্রশ্ন ফাঁস নিয়ে কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদের। ছবি: সংগৃহীত

Advertisement

প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদের। তার অভিযোগ, আমলাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দায়িত্ব আবারও একই মন্ত্রণালয়ের আমলাদের হাতে দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে আব্দুল কাদের বলেন, প্রশ্ন ফাঁসের কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা সরকারের ইতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ। তবে অভিযোগের তদন্তের দায়িত্ব একই প্রশাসনিক কাঠামোর কর্মকর্তাদের হাতে থাকায় পুরো প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সংশয় রয়েছে তার।

পোস্টে তিনি লেখেন, ‘তবে দেখলাম, আবারও গতানুগতিক প্রক্রিয়ায় আমলাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দায়িত্বও একই মন্ত্রণালয়ের আমলাদেরকে দেওয়া হয়েছে! সব তারা তারাই। অভিযোগও তাদের বিরুদ্ধে, তদন্তও করবে তারা।’

তদন্তের ফলাফল নিয়েও আশঙ্কা প্রকাশ করেন আব্দুল কাদের। তিনি বলেন, ‘ফাঁসাবে হয়তো জজমিয়া নামে যুগ্মসচিবের কোনো এক গাড়িচালক কিংবা কেয়ারটেকারকে।’

বিএনপি সরকারের প্রশ্ন ফাঁস বন্ধে প্রকৃত সদিচ্ছা থাকলে আগের আমলের তদন্তপ্রক্রিয়ায় পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন তিনি। তার মতে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হলে তদন্ত পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে।

আব্দুল কাদের আরও বলেন, ‘বেশি কিছু বলার নাই, এই ঘটনার মধ্য দিয়ে বর্তমান সরকারের লিটমাস টেস্ট হবে; প্রশ্ন ফাঁস রোধে তারা কতটা আন্তরিক। আপাতত সেটার অপেক্ষায় আছি।’

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং পরবর্তী তদন্তপ্রক্রিয়া নিয়ে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিতে পারে। তবে তদন্তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পরিচয়, তদন্তের পদ্ধতি এবং অভিযোগের সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

অধিদপ্তরের ভেতর থেকেই প্রশ্নফাঁস

যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ অধিদপ্তরের ভেতর থেকেই প্রশ্নফাঁস

প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে

দুদক-সিআইডির তদন্ত দাবি প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে

‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদের প্রশ্ন

‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদের প্রশ্ন

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম