Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদের প্রশ্ন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না?’—আসিফ মাহমুদের প্রশ্ন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

Advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা স্থগিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীরা। প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঘিরে পরীক্ষার্থীদের বিক্ষোভে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬-এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই। আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে পূর্বনির্ধারিত নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরুর অল্প সময়ের মধ্যেই তা স্থগিতের ঘোষণা দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ, মিরপুর সড়ক ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, যাত্রী ও সাধারণ পথচারীরা।

প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল

প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

অপপ্রচারে জামায়াত-শিবিরের সঙ্গে এনসিপিও যুক্ত হয়েছে: আবু হানিফ

অপপ্রচারে জামায়াত-শিবিরের সঙ্গে এনসিপিও যুক্ত হয়েছে: আবু হানিফ

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

আরও পড়ুন

মেধার বদলে টাকার খেলা চলবে না, প্রশ্নফাঁসের দায় সরকারকে নিতে হবে: আসিফ মাহমুদ

মেধার বদলে টাকার খেলা চলবে না, প্রশ্নফাঁসের দায় সরকারকে নিতে হবে: আসিফ মাহমুদ

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

ওসমান হাদির কবর নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্ট

ওসমান হাদির কবর নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্ট

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম