Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পাচারের টাকায় অন্তত ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: সারজিস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পিএম

পাচারের টাকায় অন্তত ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

Advertisement

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। 

তার দাবি, শেখ হাসিনার শাসনামলে গত ১০ বছরে দেশ থেকে প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য তুলে ধরেন।

সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে মোট ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকা।

পাচার হওয়া অর্থের বিশালতা বোঝাতে তিনি দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, পাচার হওয়া এই বিশাল অংকের অর্থ দিয়ে বাংলাদেশে অন্তত ২৫টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কড়া সমালোচনা করে তিনি এই লুটপাট ও অর্থ পাচারকে বিগত আমলের শাসনের একটি নিয়মিত চিত্র হিসেবে অভিহিত করেন। তিনি তার পোস্টে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘এভাবেই চলেছে শেখ হাসিনার লুটপাটের আমল!’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক

সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক

সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান

আ.লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিসের মন্তব্য ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

আরও পড়ুন

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম