Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান

Advertisement

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় সোমবার তিনি বলেন, নতুন বছরের এই শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে আমরা যেন নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারি—এই আমাদের প্রত্যাশা।

বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের শেখায় ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার বার্তা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি-এই চেতনা হোক আমাদের শক্তি।

আমাদের নেতা, আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ, বাংলা নববর্ষে সাধারণ ছুটি ঘোষনা করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাংলার বিভিন্ন ঐতিহ্য প্রদর্শন ও পালনের মাধ্যমে আমাদের স্বতন্ত্র জাতিসত্বা যাতে করে উজ্জীবিত হয়-সে বিষয়টিকে তিনি বিভিন্নভাবে উৎসাহিত করেছিলেন। 

একথা অনস্বীকার্য তিনি, বাঙ্গালীর জাতির অনেক ত্যাগ, তিতিক্ষা, আত্নাহুতির ও অর্জনের গৌরবোজ্জল ভূমিকা ও ইতিহাসকে বাস্তবায়ন ও সংরক্ষনের ব্যবস্থা করেছিলেন।

তিনি ভাষা আন্দোলনের অর্জন রাষ্ট্র ভাষা বাংলাকে রাষ্ট্রীয় সকল স্তরে প্রচলনের জন্য আইন প্রনয়ন করেন ও তা বাস্তবায়নের উদ্দ্যোগ গ্রহন করেন। ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ শহীদ মিনার-কে পরিপূর্ণরূপে পূন:নির্মাণ করেন।

বাংলাদেশের স্বাধীনতার অনন্য প্রতীক জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ সমাপ্ত করেন। মুজিবনগরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম রাজধানী। পল্লীবন্ধু এরশাদ, সে স্মৃতি রক্ষার্থে সেখানে মুজিব নগর স্মৃতিসৌধ স্থাপন করেন।

বর্তমান সময়ে দেশ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। 

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তার মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠন, আইনের শাসন ও বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মানে আমরা সবাই সচেষ্ট হবো- এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।

নতুন বছরে আমি আশা করি, আমাদের প্রিয় বাংলাদেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে, মানুষের জীবনমান উন্নত হবে এবং এ দেশে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বছরের এই শুভক্ষণে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করি।

পরিশেষে জিএম কাদের সবাইকে আবারও বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান

দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

জিএম কাদের কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

জাতীয় পার্টির ৩২ সদস্যের কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

জাতীয় পার্টির ৩২ সদস্যের কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যায় জিএম কাদেরের শোক

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যায় জিএম কাদেরের শোক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সুনীল শুভ রায়

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সুনীল শুভ রায়

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

এনসিপি নিতে চায়, তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরবেন?

এনসিপি নিতে চায়, তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরবেন?

বিএনপির দিন ফুরিয়ে আসছে: গোলাম পরওয়ার

বিএনপির দিন ফুরিয়ে আসছে: গোলাম পরওয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম