Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সুনীল শুভ রায়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সুনীল শুভ রায়

সুনীল শুভ রায়। সংগৃহীত ছবি

Advertisement

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও চেয়ারম্যানের মুখপাত্র হিসেবে সুনীল শুভ রায়কে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশক্রমে পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সুনীল শুভ রায়কে এ পদে নিয়োগ দিয়েছেন।

সুনীল শুভ রায় দীর্ঘদিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টিতে সুনীল শুভ রায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও অবদানের যথাযথ মূল্যায়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তাকে কো-চেয়ারম্যান ও চেয়ারম্যানের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জাতীয় পার্টির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

জিএম কাদের কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

জাতীয় পার্টির ৩২ সদস্যের কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

জাতীয় পার্টির ৩২ সদস্যের কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যায় জিএম কাদেরের শোক

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যায় জিএম কাদেরের শোক

জাতীয় পার্টির নতুন মহাসচিব কাজী নাহিদ

জাতীয় পার্টির নতুন মহাসচিব কাজী নাহিদ

মির্জা ফখরুলকে জিএম কাদেরের শুভেচ্ছা

মির্জা ফখরুলকে জিএম কাদেরের শুভেচ্ছা

আরও পড়ুন

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম