Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১০ পিএম

বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত

ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। রোববার রাতে ফেসবুক লাইভে প্রায় ৫২ মিনিট কথা বলেন তিনি।

হাসনাত বলেন, ‘এখন বিএনপি মেজরিটি সংসদে যা ইচ্ছা তাই করতে পারে। সংসদের আইন কোনটা কি, সেটা সরকার যেভাবে চাইবে সেভাবেই হয়। বাংলাদেশ যে পথে হাঁটছে, তাতে বিএনপি আমাদের সুখকর বার্তা দিচ্ছে না।’

পুলিশ সংস্কার নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের প্রস্তাব সংসদে ওঠানোই হয়নি।

ঋণখেলাপি প্রসঙ্গে তিনি বলেন, সংসদে প্রশ্ন করার পর অর্থমন্ত্রী আমির খসরু শীর্ষ ২০টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন। এর মধ্যে নয়টিই এস আলমের প্রতিষ্ঠান। তিনি বলেন, ‘তাদেরকে আবার ব্যাংকে ফেরত আনার জন্য আইন পাস করা হলো। এটি বাংলাদেশের জন্য কালো দিন।’

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা আত্মত্যাগ করেছিল তারা রাষ্ট্রের স্ট্রাকচারাল রিফর্মের জন্য। কিন্তু রাষ্ট্রের কোনো স্ট্রাকচারাল রিফরমেশন হচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতা কখনোই ভালো কিছু নিয়ে আসেনি, আপনারা আত্মতুষ্টিতে ভুগছেন।’

বিএনপি মন্ত্রীদের চাপের বিষয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। হাসনাত বলেন, ‘আমার এলাকার বাজেট বন্ধ করে দেবেন, দিয়েন। আমার এলাকার উন্নয়ন বন্ধ করে দিতে চান, দেন। পুলিশ যেন আমাদেরকে সহায়তা না করে ফোন দিয়ে বলে দেবেন, দেন। দিন শেষে আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

হাসনাত আবদুল্লাহর পোস্ট সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত

বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

কেমন হবে নতুন সচিবালয়, প্রস্তাবে যা আছে

কেমন হবে নতুন সচিবালয়, প্রস্তাবে যা আছে

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আরও পড়ুন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম