Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বৌদ্ধ পূর্ণিমা শান্তি অহিংসা ও মানবিকতার চিরন্তন বার্তা বহন করে: জিএম কাদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

বৌদ্ধ পূর্ণিমা শান্তি অহিংসা ও মানবিকতার চিরন্তন বার্তা বহন করে: জিএম কাদের

Advertisement

পবিত্র বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি এই পবিত্র দিনের তাৎপর্য তুলে ধরে বলেন, গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের এই দিন মানবজাতির জন্য এক অনন্য তাৎপর্য বহন করে। তার প্রচারিত অহিংসা, মৈত্রী, সহনশীলতা ও করুণার বাণী কেবল একটি ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং তা মানবমুক্তির এক চিরন্তন দিকনির্দেশনা।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। রাজনৈতিক মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব ও পারস্পরিক অসহিষ্ণুতা আমাদের সামাজিক সংহতিকে বাধাগ্রস্ত করছে। 

জিএম কাদের বলেন, ক্রোধ ও প্রতিহিংসা কখনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না; বরং তা সমাজে অশান্তি সৃষ্টি করে। রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক বিদ্বেষ নয়, সংযম, সহনশীলতা ও সমঝোতার চর্চা জরুরি। অতীতমুখী বিরোধ নয়, বরং বর্তমানের জনদুর্ভোগ লাঘব এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করা সময়ের দাবি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান

দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

জিএম কাদের কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

জাতীয় পার্টির ৩২ সদস্যের কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

জাতীয় পার্টির ৩২ সদস্যের কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যায় জিএম কাদেরের শোক

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যায় জিএম কাদেরের শোক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সুনীল শুভ রায়

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সুনীল শুভ রায়

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

এনসিপি নিতে চায়, তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরবেন?

এনসিপি নিতে চায়, তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরবেন?

বিএনপির দিন ফুরিয়ে আসছে: গোলাম পরওয়ার

বিএনপির দিন ফুরিয়ে আসছে: গোলাম পরওয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম