টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন
Advertisement
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:১৫ পিএম
কামাল হোসেন ও মঈন আহাম্মেদ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্য বিশিষ্ট এ কমিটিতে কামাল হোসেনকে আহ্বায়ক মঈন আহাম্মেদকে সদস্য সচিব করা হয়।
সোমবার (১১ মে) রাতে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর শাখার ফেসবুক পেজ থেকে সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক হোসাইন আল মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়।
৬ মাস মেয়াদি এ কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনজন যুগ্ম সদস্য সচিব, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক ও ১২ জনকে সদস্য করা হয়।
এ বিষয়ে সদস্য সচিব মঈন আহাম্মেদ কেন্দ্রীয় ও মহানগর নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, দল আমাদের ওপর যে গুরুদায়িত্ব দিয়েছে তা আমরা মাথায় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করে যাব।
