Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়ে গিয়ে স্যালুট দিলেন যুবদলের নয়ন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়ে গিয়ে স্যালুট দিলেন যুবদলের নয়ন

কাকরাইল মোড়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর আসার পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন প্রটোকলের গাড়ির সামনে দৌড়ে গিয়ে স্যালুট জানান এবং স্লোগান দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে গেছেন। সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে সড়কপথে তার গাড়িবহর যাত্রা শুরু করে। কাকরাইল মোড়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর আসার পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন প্রটোকলের গাড়ির সামনে দৌড়ে গিয়ে স্যালুট জানান এবং স্লোগান দেন। 

কাকরাইল মোড়ে জাতীয় সংসদ সদস্য যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতারা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ অন্যরা। 

এদিকে, দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কুমিল্লার মানুষের দাবি, কুমিল্লা বিভাগ চাই। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটি বাস্তবায়ন হবে।

একই সঙ্গে তিনি বলেন, আপনাদের আরেকটি দাবি হলো কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো ও সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণ করে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করবো।

সমাবেশে বিমানবন্দর চালুর দাবি জানানো হলে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশের অর্থনীতি চাপের মুখে আছে। সেজন্য আমাদের কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে ও ধৈর্য ধরতে হবে। জনগণের যে সব দাবি, যে সব চাওয়া, ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো, এক এক করে পর্যায়ক্রমে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম