Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আইটি সেবার নামে হাজার কোটি টাকা লুট করেছে আ.লীগ: মঈন খান

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:২৮ পিএম

আইটি সেবার নামে হাজার কোটি টাকা লুট করেছে আ.লীগ: মঈন খান

পলাশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটি সেবার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিগত ৪৫ বছরেও নিজের নামে তিনি নামজারি করতে পারেননি। 

তিনি বলেন, সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটিও সহজ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার  বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দেশব্যাপী ভূমিসেবা চালু করা হয়েছে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পরে ড. আব্দুল মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

আরও পড়ুন

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম