Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী

Advertisement

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:০২ এএম

কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

Advertisement

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার। এই সরকার মনেপ্রাণে বিশ্বাস বাংলাদেশ অর্থনীতি শক্তিশালী করতে হবে। কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। কৃষকদের উন্নয়নে এই সরকার আন্তরিকতা সঙ্গে কাজ করছে। স্থানীয় কৃষকদের স্বার্থে আগামী বছর কুমিল্লা সদর দক্ষিণের গুংগাইজুড়ি খাল ও কুলাইজলা খাল খনন করা হবে।

শুক্রবার (২৯ মে) রাত ১০টায় জাইতুন রেস্টুরেন্ট মিলনায়তনে কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনসেবা করার সুযোগ সকলের কপালে আসে না। এমনভাবে কাজ করতে হবে যাতে করে মৃত্যুর পরও মানুষ স্মরণ রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মজুমদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক সায়েম মজুমদার, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কিবরিয়া জুয়েল প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা যাচ্ছে

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা যাচ্ছে

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ

আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

আরও পড়ুন

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম