Logo
Logo
×
   

রাজনীতি

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: শিবির সভাপতি

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:০৫ পিএম

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: শিবির সভাপতি

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বর্তমানে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে লক্ষাধিক শিক্ষার্থী সম্পৃক্ত রয়েছে এবং সংগঠনটির সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে। ছাত্রশিবির সমাজে আদর্শবান, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ মানুষ গড়ে তুলতে সক্ষম হয়েছে বলেও তিনি দাবি করেন।

সোমবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তিনি সরকারের একটি সিন্ডিকেট মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মো. মেহেদী হাসান। সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং সাতক্ষীরা জেলা জামায়াতের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম বকুল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের রহমান এবং জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিনসহ দলীয় নেতাকর্মীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .