Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

Advertisement

সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জজকোর্টের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে সাতক্ষীরায় সম্প্রতি মেলার নামে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগও তোলেন বক্তারা। তাদের দাবি, এসব টাকা কারা আদায় করছে, তা দ্রুত প্রকাশ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে মেলা বন্ধের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের দাবি, জেলার অধিকাংশ ডিলারশিপ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা পেয়েছেন।

বক্তারা আরও বলেন, এ ধরনের নিয়োগের কারণে স্থানীয় কৃষকেরা সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়তে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার উদ্দেশ্যে এ ধরনের অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

এতে কৃত্রিম সার সংকটের আশঙ্কা রয়েছে। জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো নিয়োগপ্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

বিএনপি নেতার বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতার বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

লন্ডনে ১২৭ কোটি টাকার বাড়ি নাসার নজরুলের

লন্ডনে ১২৭ কোটি টাকার বাড়ি নাসার নজরুলের

দুর্নীতির সাম্রাজ্যে অসহায় কৃষক

বিফলে গেছে কোটি কোটি টাকার নারিকেল চারা দুর্নীতির সাম্রাজ্যে অসহায় কৃষক

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

আরও পড়ুন

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, এপিএসকে অব্যাহতি

মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, এপিএসকে অব্যাহতি

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম