Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দীর্ঘ ১৭ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না: খায়রুল কবির খোকন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নরসিংদী

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম

দীর্ঘ ১৭ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না: খায়রুল কবির খোকন

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন

Advertisement

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর এই দেশে কোনো জনগণের সরকার ছিল না। একটি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক একটি মাফিয়া সরকার, দানবীয় সরকার, একটি ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে প্রশাসনযন্ত্র ব্যবহার করে, গায়ের জোরে তারা রাষ্ট্রের ক্ষমতা দখল করে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা-মামলা করেছিল। লুটপাট করে উন্নয়নের নামে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছিল।

বুধবার (২২ জুলাই) বিকালে নরসিংদী সদর প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজিত মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, তারা জনগণের কল্যাণে এ দেশের মানুষের কল্যাণে কোনো কাজ করে নাই। জনবিচ্ছিন্ন হয়ে গণবিরোধী অপরাধ, গণহত্যার কারণে, গণবিরোধী, মানবতাবিরোধী অপরাধ করার কারণে, লুটপাট করার কারণে আজকে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নরসিংদী সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম খান, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী।

এ সময় ২১ জনের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও ১৫০ জনের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

আরও পড়ুন

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম