Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। ফাইল ছবি

Advertisement

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারির প্রতিবাদ করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন সরকার এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক দাবি করেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিতে ‘এক দফা’ আন্দোলনের ঘোষক হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপস্থাপন করা হয়েছে। এর প্রতিবাদ জানানোয় রাষ্ট্রপতির সামনেই তার ওপর হামলা চালানো হয়।

এনসিপি যুগ্ম সদস্য সচিব লিখেছেন, আমি আজকের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারির প্রতিবাদ করেছি। রাষ্ট্রপতির সামনে আমাকে হামলা করা হয়েছে এবং আমি এটি নিয়ে গর্বিত। ওই ডকুমেন্টারিতে এক দফার ঘোষক বানানো হয়েছে তারেক রহমানকে।

তিনি আরও লিখেছেন, যে নাহিদ ইসলাম নিজের মৃত্যু পরোয়ানায় সই করে এক দফার ঘোষণা দিলেন, তিনি ইতিহাসে নেই। যেই আসিফ মাহমুদ মৃত্যু নিশ্চিত জেনেও ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা করলেন, তিনিও ইতিহাসে নেই। জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ। গণঅভ্যুত্থানে আমার নেতা নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ। তাদের পদসেবা করা আমার পরম সৌভাগ্য। যেখানে তারা নেই, সেখানে আমিও নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিসের মন্তব্য ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

আরও পড়ুন

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম