Logo
Logo
×

Advertisement

রাজনীতি

গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:৪৪ পিএম

গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা

‘জাতীয় মানবাধিকার ও গুম প্রতিরোধ খসড়া আইন, ২০২৬: আইনি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’ শীর্ষক নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

Advertisement

গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসংক্রান্ত অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনেই পাশ না করায় সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। 

তিনি বলেছেন, আগের অধ্যাদেশগুলো বাতিল করে নতুন আইন প্রণয়নের উদ্যোগে গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে দেশ পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘জাতীয় মানবাধিকার ও গুম প্রতিরোধ খসড়া আইন, ২০২৬: আইনি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। 

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জাতীয় মানবাধিকার কমিশন ও গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সাবেক সদস্য ড. নাবিলা ইদ্রিস। 

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে গুম নিয়ে ভয়াবহ ধরনের ট্রমা রয়েছে। অসংখ্য মানুষ গুম হয়েছেন এবং অনেকে ফিরে এসে কীভাবে তাদের বন্দি করে রাখা হয়েছিল, সে বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। আবার অনেকেই গুম হওয়ার পর আর ফিরে আসেননি। কিন্তু গুমের ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবার এখনো যথাযথ বিচার পাননি।

গুম প্রতিরোধসংক্রান্ত আইনের খসড়া নিয়েও আপত্তি জানান আখতার হোসেন। তিনি বলেন, যেসব বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠতে পারে, তাদেরই তদন্তের দায়িত্ব দেওয়া হলে নিরপেক্ষতা নিশ্চিত করা কঠিন হবে। এতে গুমের ঘটনা তদন্তের নামে আড়াল করা হতে পারে। 

আখতার হোসেন বলেন, সরকার আরও ভালো আইন করার কথা বলে উলটো পথে হাঁটছে। খসড়া গুম প্রতিরোধ আইন ও মানবাধিকার কমিশন আইন বর্তমান অবস্থায় পাশ হলে দেশ পিছিয়ে যাবে এবং মানুষের ন্যায়বিচারের লড়াই আরও দীর্ঘ হবে।

গুমের অভিযোগের তদন্ত স্বাধীন প্রতিষ্ঠানকে দিতে হবে। 

গুম প্রতিরোধসংক্রান্ত খসড়া আইন নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকারকর্মী ও আইনজীবীরা। 

গোলটেবিলে তারা বলেন, গুম প্রতিরোধ করতে হলে তদন্ত প্রক্রিয়ায় দলীয়করণ বন্ধ এবং প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গুমের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পরিবর্তে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের হাতে দেওয়ার দাবি জানান তারা। 

রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, প্রতিবেশী রাষ্ট্র আমাদের স্থিতিশীল হতে দেয়নি। দেশের মানুষ বিদ্যুৎ পায় না, গ্যাস পায় না, বাসায় চুলা জ্বলে না; অথচ সংসদে কে রাজাকার আর কে নয় তা নিয়ে বিতর্ক হয়।  

আলোকচিত্রী, লেখক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেন, হাসিনা চলে যাওয়ার পর আমরা ভিন্ন একটা বাংলাদেশ পাব এই আশা করেছিলাম। আমি এখনো আশা করি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, বিচার বিভাগ সংস্কার কমিশনের সাবেক সদস্য ব্যারিস্টার তানিম হোসেন শাওন, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহবায়ক ফাহিম মাশরুর, এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার প্রমুখ। গোলটেবিল সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

এনসিপি নেতার পদত্যাগ

এনসিপি নেতার পদত্যাগ

কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?

নাহিদ ইসলামের পোস্ট কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

আরও পড়ুন

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম