Logo
Logo
×
   

রাজনীতি

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাশের প্রতিবাদে বিকালে জামায়াতের সমাবেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাশের প্রতিবাদে বিকালে জামায়াতের সমাবেশ

বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদে কোরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।  

ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির এবং এমপি মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও এমপি মাওলানা রফিকুল ইসলাম খান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম