Logo
Logo
×
   

রাজনীতি

প্রশ্ন আব্দুল কাদেরের

নাসীরকে এতোদিন যারা তালি দিছেন এবার কি গালি দেবেন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

নাসীরকে এতোদিন যারা তালি দিছেন এবার কি গালি দেবেন

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে দক্ষিণের ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

পূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার থাকলেও, সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন। শোনা যাচ্ছে তিনি দক্ষিণ সিটিতে মেয়র পদে ভোট করবেন। এই সিটিতে জামায়াত থেকে ভোট করবেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

এ নিয়ে জামায়াত-এনসিপির সম্ভাব্য দ্বন্দ্ব আচ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদের। তিনি সোমবার এক পোস্টে লিখেছেন, শুনলাম নাসীর ভাই নাকি ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতেছে! এক্ষেত্রে জামাত থেকে তার প্রতিদ্বন্দ্বী হবেন সাদিক কায়েম।

তিনি আরও লেখেন, এখন পাটওয়ারী যদি একটু করে তার কামানের গোলাটা জামাতের দিকে ঘুরিয়ে দেন; তাহলে এতোদিন যারা তারে তালি দিছেন তারা এবার গালি দিবেন?’

তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে নির্বাচন করেন। আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন। ঢাকা-৮ আসনের মধ্যে ডিএসসিসির ৮ থেকে ১৩ এবং ১৯ থেকে ২১ নম্বর ওয়ার্ড রয়েছে। আসনটিতে মোট ভোটার ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।

নির্বাচনে পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিএনপির মির্জা আব্বাসের কাছে অল্প ব্যবধানে তিনি পরাজিত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম