Logo
Logo
×
   

রাজনীতি

শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: বরকত উল্লাহ বুলু

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: বরকত উল্লাহ বুলু

বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু বলেছেন, ২০০১ সালে এহছানুল হক মিলনকে দিয়ে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া; কিন্তু শেখ হাসিনা দীপু মনিকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, একটি দেশের উন্নয়নের জন্য মানসম্মত ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুলু আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, তাদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ  উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু তাহের। 

এছাড়াও সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম