সারজিস আলম
বিএনপি পুরোনো চরিত্র থেকে বেরোতে না পারলে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে
Advertisement
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে বিএনপির তুলনা করতে চাই না। বিএনপি তার পুরোনো চরিত্র, অভ্যস্ততা এবং মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসতে না পারলে ধীরে ধীরে বাংলাদেশে রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির ভোলা জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী ৫ বছর দলটি ক্ষমতায় টিকে থাকতে পারবে কি-না, এ নিয়েও শঙ্কা প্রকাশ করেন এনসিপির এই নেতা।
সারজিস আলম বলেন, প্রশাসনে দেখবেন ডিসি, এসপি, ইউএনও সবগুলো বিএনপি নেতা। অফিসকে চালাতে চায় তাদের মতো করে। এসব থেকে যদি বের হতে না পারে, তাহলে বাংলাদেশে আমরা যে সংস্কার চাই তা বাস্তবায়ন সম্ভব না।
আওয়ামী লীগের প্রসঙ্গ তুলে তিনি বলেন- আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। দলটির এ দেশে পতন হয়েছে এবং ভারতে গিয়ে দাফন হয়েছে, এ চ্যাপ্টার শেষ। কিন্তু বিএনপিকে নিয়ে আলোচনা ও সমালোচনা থাকবে। বিএনপি চাঁদাবাজি, জমি দখল, থানা দখল ও মানুষের ওপর জুলুম করলে ওইটাও আমরা বলব।
বিএনপির গত ৬ মাসের কার্যক্রম নিয়ে তারা সন্তুষ্ট নন উল্লেখ করে সার্জিস আলম বলেন, এ দলটি আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার ও প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতি করছে। এমনকি মৌখিক পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বাড়িয়েছে, যাতে প্রিলি ও রিটেন পরীক্ষায় টিকলে বিএনপির কোটায় তাকে চাকরি দেওয়া যায়।
বিএনপি যে কাজগুলো করছে তা পুরোনো কায়দা, এসব থেকে তাদের বেরিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। এ সময় তিনি বিএনপিকে এসব পুরোনো কায়দা থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানান।
যদি এসব থেকে বিএনপি বের হতে না পারে তাহলে তাদের রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে বলেও হুঁশিয়ারি দেন এই এনসিপি নেতা।
এর আগে সকালে বরিশাল থেকে ভোলায় আসেন সারজিস আলম। পরে স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে সমন্বয় সভা ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সদস্য কাজী সালমান, রায়হানুল ইসলামসহ বিভাগীয়, জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

-6aa131bc3ec9c.jpg)