Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

যশোরে এনসিপির আনন্দ মিছিল

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

যশোরে এনসিপির আনন্দ মিছিল

ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে। এতে এনসিপির যশোর জেলা শাখার নতুন কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে যশোর শহরের বকুলতলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বর থেকে মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের দড়াটানা, চৌরাস্তা ঘুরে মাইকপট্টি হয়ে প্রেস ক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। 

এনসিপি যশোর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান বলেন, রাজনীতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি মানুষের জন্য। আমরা ক্ষমতার মালিক হতে চাই না—আমরা হতে চাই মানুষের সেবক। মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়ের জন্য আমাদের এই রাজনৈতিক পথচলা।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে এনসিপি যশোরে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জুলাই বিপ্লব ও শহীদদের রক্তের মূল্য দিতে চাই। যশোরকে জাতীয় নাগরিক পার্টির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে চাই। 

মিছিলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. শহীদুল ইসলাম জাবির, যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আব্দুল আলীম, আলী সোহেব, ইউসুফ আলী রিপন, আব্দুল্লাহ আল নাদিম ও জায়া জাকির; সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফ জামান, যুগ্ম সদস্য সচিব সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, মারুফ হাসান সুকর্ণ, আসমা খাতুন প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ছয় মাস মেয়াদি যশোর জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।  

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম