Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

Advertisement

উদ্বোধনী ফলকে নিজের নাম দেখে নতুন একাডেমিক ভবন উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রোববার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, রাধানগর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

অনুষ্ঠান শেষে নতুন ভবনের নামফলক উন্মোচনের সময় নিজের নাম খোদাই করা দেখতে পান তিনি। এরপর নামফলকে ব্যক্তির নাম ব্যবহারে আপত্তি জানিয়ে ভবনটি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ সময় আয়োজকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের করের টাকায় নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তি বিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ। তিনি জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত নামফলকটি পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে।

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ জানান, নতুন বাংলাদেশে প্রথাগত রাজনৈতিক ব্যক্তিপূজা বা আত্মপ্রচারের সংস্কৃতি তিনি দেখতে চান না। জনগণের অর্থে উন্নয়নকাজ বাস্তবায়িত হয়, তাই নামফলকে ব্যক্তির নামের পরিবর্তে দেশের নাম কিংবা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য থাকা উচিত। 

তিনি আরও জানান, ভবিষ্যতে তার নির্বাচনি এলাকার কোনো উন্নয়নমূলক কাজের নামফলকে তার নাম ব্যবহার না করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

আরও পড়ুন

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম