Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

Advertisement

দুর্গাপূজার সময় ইসলামী ছাত্রশিবির বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের লেখেন, শিবির বুঝে হোক আর না বুঝে হোক, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব-দুর্গাপূজার সময়ে এসে তারা বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে।

তিনি আরও লেখেন, গত সোমবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মন্দির প্রাঙ্গণে গরুর মাংস রান্না এবং রান্নার কাজে মন্দিরের পরিত্যক্ত ইট ব্যবহারের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে।

অবস্থাদৃষ্টে বিশ্ববিদ্যালয় প্রশাসন দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক লেখেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ওপাড়ের উগ্র হিন্দুত্ববাদীদের একটা হীন প্রচেষ্টা সবসময় থাকে। ভারতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে তো সেই প্রচেষ্টা আরও জোরালো হওয়ার কথা। 

তাছাড়া, তাদের এদেশীয় এজেন্ট, পতিত স্বৈরাচার তো এমন উৎসব আর সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে আছে। আবার এদিকে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিও নড়বড়ে। আর এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে শিবির গরু খাওয়ার জন্য যুদ্ধ লাগিয়ে দিয়েছে!

শেষে তিনি লেখেন, যেখানে মন্দিরের সামনে গরু রান্না এবং মন্দিরের ইট ব্যবহারের মতো জঘন্য কাজের পরে অনুতপ্ত থাকার কথা, পূজার সময়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সহযোগিতা করার কথা, সেখানে শিবির উলটা লঙ্কাকাণ্ড বাঁধিয়েছে। শিবিরকে এমন ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে, না থাকলে বিরত রাখতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী

বিজেপির অভিযোগ ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

‘আমাদের কোনো সুপারহিরোর প্রয়োজন নেই’, রাহুলকে কটাক্ষ বিজেপির

‘আমাদের কোনো সুপারহিরোর প্রয়োজন নেই’, রাহুলকে কটাক্ষ বিজেপির

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

জ্ঞানেশের পদত্যাগ কি ‘প্রযুক্তি-ফ্যাসিবাদী রাষ্ট্র’ গঠন প্রচেষ্টার ইতি ঘটাবে?

জ্ঞানেশের পদত্যাগ কি ‘প্রযুক্তি-ফ্যাসিবাদী রাষ্ট্র’ গঠন প্রচেষ্টার ইতি ঘটাবে?

বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

সাবেক এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

সাবেক এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম