Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

Advertisement

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিলন মোল্যা দল থেকে পদত্যাগ করেছেন। 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দলটির উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে আলফাডাঙ্গায় দলটির অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক শৃঙ্খলা জোরদার ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই গুরুত্বপূর্ণ সভাটি সফলভাবে পরিচালনা করেন মোহাম্মদ মিলন মোল্যা। তবে সভা শেষ হওয়ার পরপরই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং লিখিত পদত্যাগপত্র জমা দেন। 

পদত্যাগপত্রে মোহাম্মদ মিলন মোল্যা উল্লেখ করেন- অনিবার্য ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার কারণে বর্তমানে তার পক্ষে দলের সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না। সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

আলফাডাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল মোল্যা পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মিলন মোল্যার পদত্যাগপত্র হাতে পেয়েছি। এটি এখন জেলা কমিটির কাছে পাঠানো হবে। জেলা কমিটি এ বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু

জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

এনসিপিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি

এনসিপিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি

ইবাদতে জীবন পার করতে চান পদত্যাগকারী আ.লীগ নেতা

ইবাদতে জীবন পার করতে চান পদত্যাগকারী আ.লীগ নেতা

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

আরও পড়ুন

জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারকে জামায়াত আমির নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না

নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম