Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু

ছবি: সংগৃহীত।

Advertisement

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সারা বিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এরকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে? এই ব্যক্তিকে যতদিন আপনারা কাছে রাখবেন, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আপনারা নিন্দিত হবেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার মতো এমন শাসক গত ৫০-৫৫ বছরেও এই মাটিতে আসেনি। গায়ের জোরে তিনটি টার্ম ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন আজীবন থাকবেন। কিন্তু কোনো নির্বাচনে নয়, ছাত্র-জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়েছেন। পালানো ব্যক্তি কি কখনো ফিরে আসে? তিনি আবার আসতে চাইছেন, কিন্তু এটি কখনোই সম্ভব নয়।

​আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কঠোর মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী, আগুন, হত্যা—এটা তাদের কাজ। এর জন্য এই আওয়ামী লীগের সঙ্গে, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। কোনো রকম তাদের এই অন্যায়কে এ দেশের মানুষ স্বীকার করে না। রাজনীতিতে তারা আবর্জনাতুল্য।

​বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনীতিতে যদি থাকতে হয়, বেগম খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারেক রহমান দৃষ্টান্ত করেছেন।

​বর্তমান নেতৃত্ব ও সরকারের প্রশংসা করে শামসুজ্জামান দুদু বলেন, আজকে যার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তিনি জনবান্ধব একটা মানুষ। তার একটি মহিমা আছে। তার মন্ত্রিপরিষদ, তার সহকর্মীরা সকলেই অত্যন্ত পরীক্ষিত মানুষ। সেই পরীক্ষা তারা প্রায় দুই দশক ধরে এই দেশে দিয়েছেন।

​সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ যতক্ষণ থাকব, সন্ত্রাসীদের এবং পরজীবীদের কোনো ভবিষ্যৎ নাই।

​ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা

বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা

রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা

রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খান

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খান

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

নতুন করে আলোচনায় খালেদা জিয়ার বক্তব্য সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

বিশ্বব্যবস্থার পরিবর্তন: ইরানের সামরিক উত্থান ও জ্ঞানভিত্তিক শক্তির বাস্তবতা

বিশ্বব্যবস্থার পরিবর্তন: ইরানের সামরিক উত্থান ও জ্ঞানভিত্তিক শক্তির বাস্তবতা

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, সম্ভাব্য তালিকা প্রকাশ

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, সম্ভাব্য তালিকা প্রকাশ

আরও পড়ুন

বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা

বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা

হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু

হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু

‘হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’

‘হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খান

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম