Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এক প্রার্থীই চায় ৭ জন গানম্যান!

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫ পিএম

এক প্রার্থীই চায় ৭ জন গানম্যান!

ওমর ফারুক চৌধুরী।

Advertisement

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নিরাপত্তার জন্য ৭ জন গানম্যান চেয়েছেন রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি বর্তমানে ওই আসনের সংসদ সদস্য।

জঙ্গি হামলার আশঙ্কা ৭ জন গানম্যান চেয়ে নির্বাচন কমিশতে (ইসি) চিঠি দিয়েছেন ওমর ফারুক। ওমর ফারুকের নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিজানুর রহমান এ তথ্য জানান।

নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে ওমর ফারুকের চিঠির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদের।

তিনি বলেন, ‘৭ জন গানম্যান চেয়ে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী আবেদন করেছেন। আমরা আবেদনের যৌক্তিকতা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’

সোমবার মতবিনিময় সভায় মিজানুর রহমান বলেন, ‘রাজশাহী-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর জীবন ঝুঁকিপূর্ণ। এ জন্য তিনি নিজের জন্য ৭ জন গানম্যান চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন।’

মিজানুর রহমানের জানান, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আসনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাইনি। কিন্তু বিএনপির প্রার্থীরা নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

Advertisement

আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

অন্যায়কারী দলের ছোট-বড় যেই হোক ছাড় নেই: যুবদল সম্পাদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম