Logo
Logo
×

Advertisement

জাতীয়

মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম

মানবতাবিরোধী অপরাধে আ.লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

Advertisement

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তিন নেতার আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

আমৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বর্তমানে চার আসামিই পলাতক। 

ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, জহিরুল আমিনসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের পক্ষে ছিলেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। 

গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

২০২৫ সালের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ওই বছরের ৫ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরদিন ৬ অক্টোবর অভিযোগ আমলে নেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাহসিফকে নিয়ে তার খালাতো বোনের পোস্ট

তাহসিফকে নিয়ে তার খালাতো বোনের পোস্ট

আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি

আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি

হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

জুলাই মানবতাবিরোধী অপরাধ হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

হাম উপসর্গে আরও ৭ প্রাণহানি

হাম উপসর্গে আরও ৭ প্রাণহানি

মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর

মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম