Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফাইল ছবি

Advertisement

সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, মানিলন্ডারিং ও দুর্নীতির অভিযোগে ২০২৫ সালের ২৯ জানুয়ারি মামলা করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। 

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা যাচাই এবং তার মালিকানায় অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। এ জন্য তার নামে থাকা আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল হাসান আয়কর আইন-২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারা অনুযায়ী আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বরিশাল কর অঞ্চলের সার্কেল-১৫ (বরগুনা)-এ থাকা ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের নির্দেশনা চাওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

৬৩ কোটি টাকা আত্মসাৎ সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

দেশে মোবাইল অপারেটরদের কাছে জিম্মি গ্রাহকরা

দেশে মোবাইল অপারেটরদের কাছে জিম্মি গ্রাহকরা

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন তাহসিফ, জানালেন বাবা

কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন তাহসিফ, জানালেন বাবা

তিন আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির, আইনমন্ত্রীর কাছে চিঠি

তিন আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির, আইনমন্ত্রীর কাছে চিঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম