মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দুদক মামলা করার পর, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া তিন উপসচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করেছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে জারি করা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ওএসডি করা হয়।
ওএসডি হওয়া তিন উপসচিব হলেন- জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) নাহিদা বারিক।
২৯তম বিসিএসের এই কর্মকর্তারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান। কিন্তু তাদের কেউই ওই সময় মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন দুদক তদন্ত করে ওই তিন উপসচিবসহ ছয় কর্মকর্তার জালিয়াতি পান।
বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।
