Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার। ফাইল ছবি

Advertisement

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

দুদকের আবেদনে বলা হয়, ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিন পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। 

দুদকের আবেদনে আরও বলা হয়, মামলার তদন্তকালে আসামিদের নামে থাকা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার আশঙ্কা রয়েছে। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আদালতের অনুমতি চায় দুদক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর মামলা নম্বর ১৭, তারিখ ১৬ জুলাই ২০২৫-এর তদন্তের অংশ হিসেবে এ আবেদন করা হয়। এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে ২৭ অক্টোবর ২০২৬ তারিখে স্মারকও জারি করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

৬৩ কোটি টাকা আত্মসাৎ সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

চুক্তিভিত্তিক চাকরিজীবীদের ইনক্রিমেন্ট-আনুতোষিক নিয়ে যা জানাল সরকার

চুক্তিভিত্তিক চাকরিজীবীদের ইনক্রিমেন্ট-আনুতোষিক নিয়ে যা জানাল সরকার

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

তিন উপসচিবকে ওএসডি

তিন উপসচিবকে ওএসডি

খোঁজ মিলছে না তাহসিফের সেই মোটরসাইকেলের

খোঁজ মিলছে না তাহসিফের সেই মোটরসাইকেলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম