Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:২৪ পিএম

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

বিএনপির ফেসবুক পেজ। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে বিএনপির ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। 

বিবৃতিতে বলা হয়, বিএনপির ফেসবুক ভেরিফায়েড পেজ- ‘Bangladesh Nationalist Party-BNP’ এ পেজটি হ্যাকড হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতারে নামে বিভ্রান্তিমূলক পোস্ট দেয়া হয়েছে এবং হচ্ছে। 

বিবৃতিতে আরও বলা হয়, এসব পোস্টের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। বিএনপির ফেসবুক ভেরিফায়েড পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

Advertisement

বিএনপি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম