Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

আ’লীগ গণতন্ত্রের ছদ্মবেশে জনগণকে ধোঁকা দিচ্ছে: ফখরুল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ০৩:০৫ পিএম

আ’লীগ গণতন্ত্রের ছদ্মবেশে জনগণকে ধোঁকা দিচ্ছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

Advertisement

ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করে জনগণকে ধোঁকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আওয়ামী লীগ এখন একুশ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় কতটুকু বিশ্বাস করে তা নিয়ে সন্দেহ আছে বলেও মন্তব্য করেন তিনি। 

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন। তাদের সরাসরি নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত যে আমি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলব সেটাই আইন। সেটা বললেই তো হয়ে যায়।

বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে বিএনপি কঠিন সময় পার করছে। তবে বিশ্বাস রেখে কাজ করে গেলে কঠিন সময়ও সহজ হয়ে যাবে মনে করছি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাহিত্য সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে আন্দোলনের বোধ জাগ্রত করতে জাসাসের প্রতি আহ্বান জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, যে রাজনীতি মানুষের কথা বলে সে রাজনীতি কখনও পরাজিত হবে না। 

Advertisement

আওয়ামী লীগ ছদ্মবেশ গণতন্ত্র ধোকা জনগণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম