Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ছুটিতে দেশে ফিরে কুয়েত আ’লীগ নেতা খুন

Advertisement

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ১১:১২ পিএম

ছুটিতে দেশে ফিরে কুয়েত আ’লীগ নেতা খুন

সৈয়দ মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

নড়াইলের লোহাগড়া কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুন হয়েছেন। তার নাম সৈয়দ মিজানুর রহমান (৪৮)। গত এক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি।

উপজেলার নোয়াগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে খুন হন এই নেতা। এ সময় ১০ জন আহত হয়েছেন।

শনিবার বিকালে পুলিশ নিহত মিজানুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মিজানুর রহমান নোয়াগ্রামের  মৃত সৈয়দ সিদ্দিক আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার নোয়াগ্রামের ইউপি সদস্য বুলবুল আহম্মদ সমর্থিত লোকজনদের সঙ্গে একই গ্রামের সৈয়দ লেবু মিয়া সমর্থিত লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।

এর জের ধরে গত শুক্রবার দুপুরের পর নিহত মিজানুর রহমানের সঙ্গে একই গ্রামের তিরান কাজীর মধ্যে বাকবিতণ্ডা হয়। শনিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র রামদা, ঢাল, সড়কি, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া  দিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

এরপর বিকাল ৩টার দিকে সৈয়দ লেবু মিয়া সমর্থিত ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, ঢাল, সড়কি, লাঠিসোঁটা নিয়ে ইউপি সদস্য বুলবুল আহম্মদের সমর্থিত লোকজনদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে সৈয়দ মিজানুর রহমান ঘটনাস্থলে নিহত হন। নিহত সৈয়দ মিজানুর রহমান এক মাস আগে কুয়েত থেকে ছুটিতে বাড়িতে আসেন। তিনি কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

হামলায় সৈয়দ বাকী আলী, সেলিম, আবু রাহেন সাচ্চু, নওশের,শওকত, নিরব আলীসহ ১০ জন গুরুতর আহত হন। তাদের লোহাগড়া, নড়াইল, যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় নিহত মিজানুর রহমান, সৈয়দ বাকী আলী, কাজী আবুল হোসেন, রুহুল আমিন, বেলায়েত ও আলম কাজীর বাড়িঘর ভাঙচুর করা হয়। বর্তমান ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

নোয়াগ্রামের ইউপি সদস্য বুলবুল আহম্মদ অভিযোগ করে সাংবাদিকদের বলেন, লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাসের উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

আওয়ামী লীগ নেতা খুন কুয়েত

Advertisement

আরও পড়ুন

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম