Logo
Logo
×

Advertisement

রাজনীতি

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পিএম

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন। এমনকি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকেও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর জানানো হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির জানান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন। তিনি এখন রাজধানীর বসুন্ধরার বাসায় অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। 

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহকারী আরও জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মিরপুরে তার দাফন হবে। 

তিনি জানান, নাম মিলে যাওয়ায় মৃত্যুর ভুল তথ্যটি দ্রুত ছড়িয়ে পড়ে। 

তিনি বলেন, স্যার আগের চেয়ে ভালো আছেন। তবে বেশকিছু শারীরিক জটিলতায় ভুগছেন। ওনাকে নিয়মিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এজন্য আমরা ধানমন্ডির বাসা ছেড়ে এখন এভার কেয়ারের পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা নিয়েছি। 

জানা গেছে, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। 

তার অসুস্থতার বিষয়টি অবগত হওয়ার পর গত ৩০জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস

সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস

আরও পড়ুন

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম