Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

অভিযুক্ত কালাম মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। একই সঙ্গে প্রকাশ্য দিবালোকে প্রজেক্টে ভাঙচুর ও লুটপাট চালানোরও অভিযোগ রয়েছে। 

এ ঘটনায় অভিযুক্ত যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মণ্ডলকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মণ্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা যায়।

ভুক্তভোগী আসাদ মণ্ডল জানান, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকায় মাছের প্রজেক্ট গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি স্থানীয় যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মণ্ডল তার কাছে চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে হয়রানি করা শুরু হয় বলে অভিযোগ করেন আসাদ মণ্ডল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বহিরাগতদের নিয়ে তার প্রজেক্টে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যান অভিযুক্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা যাওয়ার সময় তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এরপর একই রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি সঞ্জয় কুমার ঘোষ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কালাম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

সিজারের পর পেটে গজ, পাঁচ মাস পর বিথীর মৃত্যু

সিজারের পর পেটে গজ, পাঁচ মাস পর বিথীর মৃত্যু

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মূলহোতা গ্রেফতার

আরও পড়ুন

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

‘ওয়াকিল জুলাইযোদ্ধা’—কিশোর গ্যাং নেতাকে নিয়ে চসিক মেয়র

‘ওয়াকিল জুলাইযোদ্ধা’—কিশোর গ্যাং নেতাকে নিয়ে চসিক মেয়র

ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

নিজ কর্মচারীর বিরুদ্ধে পৌরসভার মাইকিং

নিজ কর্মচারীর বিরুদ্ধে পৌরসভার মাইকিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম