বিএনপির দুই নেতার পদ স্থগিত
Advertisement
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও মো. মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে (৩৫) বাঁশ দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে।
এ ছাড়া কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি-জমা-সংক্রান্ত মামলার নোটিশ দিয়ে সালিশ-বিচারের আয়োজনের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুই নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

-6ac7a3d404b36.jpg)