Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

ফাইল ছবি

Advertisement

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিনকে সংগঠনের নিয়ম, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সংগঠনের নিয়ম, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাকশীমূল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত নেতার কথিত অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

এতে আরও বলা হয়, যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে মেহেদী হাসান তুহিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে সংগঠনের নিয়ম-নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগকেই বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন যুবদলের দায়িত্বশীল একাধিক নেতা জানান, জেলা যুবদলের নেতাকর্মীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

আরও পড়ুন

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

সিজারের পর পেটে গজ, পাঁচ মাস পর বিথীর মৃত্যু

সিজারের পর পেটে গজ, পাঁচ মাস পর বিথীর মৃত্যু

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম