Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ফাইল ছবি

Advertisement

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে। গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাত দিনে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ১৫ রোগী ভর্তি হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই ১৫ রোগীর মধ্যে চিকিৎসা শেষে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি হাসপাতালের পাশাপাশি উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। ফলে আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল বলেন, গত ১৫ সেপ্টেম্বরের পর থেকে উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

তিনি জানান, ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ডা. শোভন পাল আরও বলেন, কোনো রোগীর অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। তবে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কোনো ডেঙ্গু রোগীর অবস্থা সংকটাপন্ন হয়নি। এ ছাড়া ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।

হাসপাতালে ভর্তি রোগীদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ডেঙ্গু হলে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

ডেঙ্গু হলে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

আরও পড়ুন

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম