Logo
Logo
×

Advertisement

জাতীয়

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

বেলা ১১টা ১০ মিনিটে এজলাসে নেওয়া হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। ছবি: সংগৃহীত

Advertisement

জুলাই গণ–অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মো. হোসেন নামের এক মালবাহী ট্রাকের চালককে হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আদালতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আটজনকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জন এ মামলার আসামি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ–৪–এর বিচারক রবিউল আলমের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৪০ মিনিটে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এনে আদালতের হাজতখানায় রাখা হয় পলককে। পরে বেলা ১১টা ১০ মিনিটে হাজতখানা থেকে তাকে এজলাসে নেওয়া হয়। শুনানি শেষে দুপুর ১২টা ৩ মিনিটে আবার তাকে হাজতে রাখা হয়।

পলক অভিযোগ করেন, সকালে শুনানিতে লিফট চালু থাকা সত্ত্বেও আদালতের সিঁড়ি দিয়ে ছয়তলায় এজলাসে তোলা হয়। তিনি বলেন, ‘মাননীয় আদালত, এটা কী ধরনের সিস্টেম? লিফট চালু দেখলাম, তারপরও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলায় সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, মানবিক দিক বিবেচনায় রেখে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’

এ সময় পলক সরকারি কৌঁসুলিকে (পিপি) উদ্দেশ্য করে বিচারককে বলেন, ‘মাননীয় আদালত, পিপি সাহেবের মনে রাখা উচিত, তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়।’ 

বিচারক পলককে বলেন, ‘এটা তো আপনাদের নিরাপত্তার জন্যই।’ এ সময় পলক বলেন, ‘হাতকড়া সামনের দিকে রাখলেই হয়।’

সংশ্লিষ্ট আদালতের পিপি আনিসুর রহমান বলেন, পলক মূলত হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। কারাবিধি ও আদালতের নিয়ম অনুযায়ীই তাকে আদালতে তোলা হয়েছে। এখানে আইনের কোনো লঙ্ঘন হয়নি বলে তিনি জানান।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, ‘ওনার সঙ্গে অন্যায় হয়েছে। লিফট বন্ধ করে হাত পিছে দিয়ে হ্যান্ডকাফ পরানো হয়েছে। এতে সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।’ তিনি পলকের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘তিনি (পলক) বলেছেন, আমি (পলক) যে জায়গায় আছি আর পিপি সাহেব যে জায়গায় আছেন, এটা বেশি দূরে নয়। এটা দ্বারা অবস্থার পরিবর্তনকে বুঝিয়েছেন।’

শুনানি শেষে আদালত থেকে নামানোর সময়ও পলককে হেঁটে নামতে দেখা যায়। এ সময় ক্ষোভ প্রকাশ করে পলক সাংবাদিকদের বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’ 

এ মামলায় মোট আসামি ৩৪ জন। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারালাইজড হওয়ার শঙ্কায় সিএমএইচে চিকিৎসা করাতে চান পলক

প্যারালাইজড হওয়ার শঙ্কায় সিএমএইচে চিকিৎসা করাতে চান পলক

কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘আমরা নির্দোষ’

কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘আমরা নির্দোষ’

সেই সভায় জয় ও পলক অংশ নিয়েছিলেন: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্ত

সেই সভায় জয় ও পলক অংশ নিয়েছিলেন: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্ত

লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ: পলক

লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ: পলক

হাজিরা দিয়ে পলক বললেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’

হাজিরা দিয়ে পলক বললেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’

ট্রাইব্যুনালের উদ্দেশে পলকের দুই আর্জি

ট্রাইব্যুনালের উদ্দেশে পলকের দুই আর্জি

আরও পড়ুন

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, ১৩ বছরের কারাদণ্ড

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, ১৩ বছরের কারাদণ্ড

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

প্যারালাইজড হওয়ার শঙ্কায় সিএমএইচে চিকিৎসা করাতে চান পলক

প্যারালাইজড হওয়ার শঙ্কায় সিএমএইচে চিকিৎসা করাতে চান পলক

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম