Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আমার শপথের খবর ভিত্তিহীনই নয়, রাবিশ: উকিল আবদুস সাত্তার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ১২:৫৭ পিএম

আমার শপথের খবর ভিত্তিহীনই নয়, রাবিশ: উকিল আবদুস সাত্তার

দলীয় সভায় বক্তৃতা করছেন উকিল আবদুস সাত্তার ভূইয়া। ছবি: সংগৃহীত

Advertisement

শপথের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমার শপথ নেয়ার বিষয়ে পত্রপত্রিকায় যেসব খবর ছাপা হচ্ছে, তা কেবল ভিত্তিহীনই নয়, এক কথায় রাবিশ।’

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক দিন ধরে। ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির টিকিটে জয়ী জাহিদুর রহমান শপথ নেয়ার পর এ গুঞ্জন আরও জোরালো হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক প্রতিমন্ত্রী সাত্তার ভূঁইয়া বলেন, আমি শপথ নেব কী নেব না আমিই জানি না। অথচ আমাকে নিয়ে সংবাদ ছাপা হচ্ছে যে, আমি শপথ নিচ্ছি। বিষয়টি ভিত্তিহীন। 

আবদুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘দীর্ঘক্ষণ ধরে সভা চলছে। র‌্যাব অফিসাররা খবর পাঠাচ্ছেন, তাদের সঙ্গে যেন আমি দেখা করি। এটা ভালোর জন্য, নাকি খারাপের জন্য তা জানি না। আমি সবার কাছে দোয়া চাই।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মুশফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার মুক্তির বিকল্প কিছু নেই। তাকে মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বিএনপি আরও শক্তিশালী দল হবে। গণজোয়ার সৃষ্টি হবে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, এমএ খালেক, তগদির হোসেন জসিম, মোস্তাক মিয়া, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ। 

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি

জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ

১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ

টিআইবির প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

টিআইবির প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম