Logo
Logo
×

Advertisement

রাজনীতি

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার: মির্জা ফখরুল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ০১:৩৫ পিএম

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার:  মির্জা ফখরুল

Advertisement

অমানবিক সরকার খালেদা জিয়ার অসুস্থতাও লক্ষ্য করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আপোষহীন নেত্রী খালেদা জিয়া সরকারের সব অপকর্মের প্রতিবাদ করতেন। এজন্য তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। অসুস্থতা সত্ত্বেও তাকে মুক্তি দিচ্ছে না।  

রোববার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,  এ দেশের জণগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়া। দেশের মানুষের যে আশা আকাঙ্খা তার প্রতিনিধিত্ব করেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। 

তিনি বলেন, খালেদা জিয়া বাইরে থাকলে আওয়ামী লীগ যে অন্যায়গুলো করছে সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করতেন। এজন্য তাকে অন্যায়ভাবে আটক করে রাখা। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ফখরুল বলেন, এ সরকার অমানবিক এবং বেআইনি কাজে এতো অভ্যস্ত হয়ে পড়েছে যে তারা খালেদা জিয়ার অসুস্থতাও লক্ষ্য করছে না। ক্ষমতায় টিকে থাকার জন্য সব অনৈতিক কাজ করছে এ সরকার।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন, পয়গাম আলী, সুলতান ফেরদৌস নম্র চৌধুরী, আনসারুল হক, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দরা।

Advertisement

মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা

Advertisement

আরও পড়ুন

যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, তার জন্যও ন্যায়বিচার চাইলেন আসিফ

যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, তার জন্যও ন্যায়বিচার চাইলেন আসিফ

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

জামায়াত আমির হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ

হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম