Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

Advertisement

ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি না করে সৎকর্মের ভিত্তিতে ঐক্য গড়ে রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে দুর্গাপূজার অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তার নেতৃত্বে এবি পার্টির একটি প্রতিনিধিদল মন্দির পরিদর্শন করে। 

পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর ও মহানগর সর্বজনীন পূজা কমিটির উপদেষ্টা কাজল দেবসহ কমিটির নেতারা তাদের স্বাগত জানান।

মজিবুর রহমান মঞ্জু পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একশ্রেণির মানুষ হিংসা-বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর চেষ্টা করে। অথচ কোনো ধর্মই মানুষকে হিংসা, হানাহানি কিংবা অন্যকে হেয় করতে শেখায় না। ধর্মের ভিত্তিতে বিভাজন না করে সৎকর্মের ভিত্তিতে ঐক্য গড়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যে যার ধর্মের অনুসারী হোক না কেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান ও অভিন্ন। প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো হিংসা-হানাহানি কিংবা অন্যকে হেয় প্রতিপন্ন করাকে সমর্থন করতে পারেন না। যারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করে, তারা দেশ ও জাতির শত্রু।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিংবা উত্তেজনা সৃষ্টির মতো কর্মকাণ্ডে কোনো দায়িত্বশীল ব্যক্তির উৎসাহ দেওয়া উচিত নয় উল্লেখ করে মঞ্জু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল, সংবেদনশীল ও সহিষ্ণু আচরণ করতে হবে।

এবি পার্টির নীতি তুলে ধরে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার।’ এই মূল্যবোধ ধারণ করে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শুভেচ্ছার জবাবে পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং নেতৃবৃন্দের সাফল্য কামনা করেন। পরে এবি পার্টির প্রতিনিধিদল ঢাকেশ্বরী মন্দিরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।

এ সময় গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার রায় চৌধুরী, সংস্কৃতি সম্পাদক তাপসী ঘোষ, প্রচার সম্পাদক বিনয় কুমার ঘোষ ও অ্যাডভোকেট পিন্টু কুমার উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শনকালে এবি পার্টির নেতারা পূজা দেখতে আসা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাঢ়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এবি পার্টির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের কেন্দ্রীয় শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সহসম্পাদক রাশেদুল ইসলাম, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, মো. ইব্রাহীম, মো. মাজহারুল ইসলাম ও মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

তারেক রহমানের নেতৃত্বে স্মরণকালের সেরা দুর্গোৎসব হচ্ছে

খন্দকার মারুফ তারেক রহমানের নেতৃত্বে স্মরণকালের সেরা দুর্গোৎসব হচ্ছে

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

মাঝে মসজিদ, দুই পাশে মণ্ডপ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

মাঝে মসজিদ, দুই পাশে মণ্ডপ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

আরও পড়ুন

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম