Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খন্দকার মারুফ

তারেক রহমানের নেতৃত্বে স্মরণকালের সেরা দুর্গোৎসব হচ্ছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

তারেক রহমানের নেতৃত্বে স্মরণকালের সেরা দুর্গোৎসব হচ্ছে

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ বছর স্মরণকালের সেরা নান্দনিক পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। 

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পাচ্ছেন। এ সুযোগ অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার নবমীতে কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা, বড়কান্দা, তুলাতলি, মাতাবেরকান্দি, মাতাবেরকান্দি (মধ্যপাড়া), শিকিরগাঁও, দড়িকান্দি (সেননগর), সোনারচর ও রাধানগরের নয়টি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেননি। আওয়ামী লীগের চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ভয়ে তাদের উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাতে হয়েছে। সরকারের কঠোর আইনি ব্যবস্থার কারণে এ বছর সনাতন ধর্মাবলম্বীরা সুন্দর ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন।

তিনি বলেন, বাংলাদেশে মুসলিম, সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এটি শত বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য রক্ষা করতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছেন।

খন্দকার মারুফ বলেন, সব ধর্মের মানুষের কাছে বিএনপি সবচেয়ে নিরাপদ আশ্রয়। বিএনপি ক্ষমতায় থাকলে সবাই নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। কোনো নিষিদ্ধ সংগঠন সহিংসতা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত রাষ্ট্র গঠনে পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। বিগত শাসনামলে সংখ্যালঘু তকমা দিয়ে আওয়ামী লীগ হিন্দুসহ অন্য ধর্মের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, বর্তমানে দেশের সামাজিক পরিবেশ স্থিতিশীল।

দুর্গাপূজাকে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব উল্লেখ করে খন্দকার মারুফ বলেন, এটি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সত্যের বিজয়ের প্রতীক।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, এ বছর তারা নিরাপদে দুর্গোৎসব উদযাপন করতে পারছেন। কোনো ভয় বা শঙ্কার কারণ নেই। নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্র ও সহিংসতা ঠেকাতে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা নিয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরাও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকবেন বলে জানান তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মীয় নেতারা ড. খন্দকার মারুফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মো. রেজাউল করিম, মেঘনা উপজেলা বিএনপি নেতা এস এম সালাহউদ্দিন সরকার, এম এম মিজানুর রহমান, প্রফেসর শহীদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, দিলারা শিরীন, মো. জহিরুল ইসলাম, আবদুল মতিন এবং যুবদল নেতা ও চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়াসহ অনেকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

মাঝে মসজিদ, দুই পাশে মণ্ডপ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

মাঝে মসজিদ, দুই পাশে মণ্ডপ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

আরও পড়ুন

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২ এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

বীজ প্রতারণায় ক্ষোভ তানোরে তোপের মুখে কৃষক সমাবেশ পণ্ড!

তানোরে তোপের মুখে কৃষক সমাবেশ পণ্ড!

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম