Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

গ্রেনেড হামলার মূলপরিকল্পনাকারীরা সর্বোচ্চ শাস্তি পাবে: কাদের

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ০৯:৫৪ এএম

গ্রেনেড হামলার মূলপরিকল্পনাকারীরা সর্বোচ্চ শাস্তি পাবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

Advertisement

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূলপরিকল্পনাকারীদের দেশে ফিরিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। রাজনৈতিক বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি আমরা। তাই অপরাধীদের মাস্টারমাইন্ডদের বিচার হওয়া দরকার।

শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৫তম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে  তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। এ ব্যাপারে আদালতে আপিল করা হবে। 

ওবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলায় আইভি রহমান রক্তাক্ত হয়ে কাতরাচ্ছিলেন। তিনি সময়মতো চিকিৎসা পাননি। চিকিৎসায় বিলম্ব না হলে হয়তো তিনি বেঁচে যেতেন। গণতন্ত্রের সংগ্রামে আইভি রহমান ছিলেন আপসহীন। 

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইনাম আহমেদ চৌধুরী, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ মাহমুদ হুমায়ুন এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ও স্থানীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।

Advertisement

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রেনেড হামলা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম