Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন ১৫ জানুয়ারি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ১২:২৯ পিএম

বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন ১৫ জানুয়ারি

খালেদা জিয়া। ফাইল ছবি

Advertisement

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান এ দিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার আসামি খালেদা জিয়া রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এজন্য রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির মধ্য দিয়ে সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়। এ অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শামসুল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মৃত), সাবেক স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ (যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৫ অক্টোবর দুদকের উপপরিচালক মো. আবুল কাসেম আদালতে চার্জশিট দেন। ১৬ আসামির মধ্যে ৬ জন মারা গেছেন।

Advertisement

খালেদা জিয়া অস্থায়ী আদালতে খালেদা জিয়ার বিচার

Advertisement

আরও পড়ুন

এনসিপির মহাসচিব কে হচ্ছেন? যা বললেন পাটওয়ারী

এনসিপির মহাসচিব কে হচ্ছেন? যা বললেন পাটওয়ারী

পদত্যাগের পর ইশরাককে বিরোধীদলীয় নেতাদের ফোন, কী বলেছিলেন তারা?

পদত্যাগের পর ইশরাককে বিরোধীদলীয় নেতাদের ফোন, কী বলেছিলেন তারা?

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম