Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পদত্যাগের পর ইশরাককে বিরোধীদলীয় নেতাদের ফোন, কী বলেছিলেন তারা?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম

পদত্যাগের পর ইশরাককে বিরোধীদলীয় নেতাদের ফোন, কী বলেছিলেন তারা?

ইশরাক হোসেন। ফাইল ছবি

Advertisement

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর ঢাকা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেনের পাশে বিরোধী দলের অনেক নেতা দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। তারা সরাসরি ফোন দিয়ে তার কাজে সমর্থন জানিয়েছেন বলেও জানিয়েছেন ইশরাক।

একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইশরাক হোসেন। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এটি প্রকাশ করা হয়। বিরোধী দলের নেতাদের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘তাদের মধ্যে বেশিরভাগই আমাকে সরাসরি ফোন করে বলেছেন, আমরা আপনার সঙ্গে আছি।’

তিনি আরও বলেন, ‘আপনার যেকোনো কর্মকাণ্ডে আমরা পাশে থাকব। এটি একটি ব্যাধিতে পরিণত হয়েছে, সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আপনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমরাও আপনার সঙ্গে থাকতে চাই। এ ধরনের কথা বলেছেন অনেকে।’

এমন সিদ্ধান্তে দলের প্রতি তার কোনো ক্ষোভ আছে কিনা, জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, ‘দল কখনোই চাইবে না, মন্ত্রিসভার কোনো সদস্য পদত্যাগ করুন। তিন-চারটি দৈনিক পত্রিকা পরিকল্পিতভাবে সিন্ডিকেট তৈরি করেছে। তারা যেকোনো উপায়ে আমাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে আমার নেতা, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক

কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব:  জামায়াত আমির

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আরও পড়ুন

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

এনসিপির মহাসচিব কে হচ্ছেন? যা বললেন পাটওয়ারী

এনসিপির মহাসচিব কে হচ্ছেন? যা বললেন পাটওয়ারী

পদত্যাগের পর ইশরাককে বিরোধীদলীয় নেতাদের ফোন, কী বলেছিলেন তারা?

পদত্যাগের পর ইশরাককে বিরোধীদলীয় নেতাদের ফোন, কী বলেছিলেন তারা?

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম