Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মহেশখালীতে আ’লীগ নেতার ধাক্কায় আরেক নেতার মৃত্যু

Advertisement

Icon

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০২:৪৯ পিএম

মহেশখালীতে আ’লীগ নেতার ধাক্কায় আরেক নেতার মৃত্যু

জহিরুল আলম। ফাইল ছবি-সংগৃহীত

Advertisement

কক্সবাজারের মহেশখালীতে এক আওয়ামী লীগ নেতার ধাক্কায় আরেক নেতা মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। 

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজারে এ ঘটনা ঘটে।

মৃত আওয়ামী লীগ নেতার নাম জহিরুল আলম (৫৭)। তিনি কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

যার ধাক্কায় মারা গেছেন তিনি হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বদিউল আলম। তিনি কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

জানা গেছে,  কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি হালনাগাদের কাজ চলছে।  এ নিয়ে সকালে জহিরুল আলম ও বদিউল আলমের কথা কাটাকাটি হয়। 

এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় বদিউল আলমের ধাক্কায় পড়ে যান জহিরুল আলম। এসময় তিনি উত্তেজিত হয়ে উচ্চস্বরে কথা বলতে বলতে অসুস্থ হয়ে পড়েন। 

পরে তাকে জহিরুল আলমকে চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, জহিরুল আলমকে হাসপাতালে আনার আগেই মারা যান।     

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলরের তালিকা নিয়ে ওই ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগের নেতা বদিউল আলমের কথা-কাটাকাটি হয়। 

নুরুল ইসলামকে রক্ষা করতে এগিয়ে গেলে বদিউল একপর্যায়ে জহিরুল আলমকে ধাক্কা দেন। এতে মাটিতে পড়ে গিয়ে মারা যান জহিরুল।

Advertisement

ধাক্কা আওয়ামী লীগ নেতা মৃত্যু

Advertisement

আরও পড়ুন

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম